আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে আল কাদির রিয়েল এস্টেট এন্ড ডকুমেন্ট ক্লিয়ারেন্স এর নতুন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন

বিশেষ প্রতিবেদক:

বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “আল কাদির রিয়েল এস্টেট এন্ড ডকুমেন্ট ক্লিয়ারেন্স” এর নতুন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধা ৭ টায় দেশটির রাজধানী মানামা গুদাবিয়া এলাকায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা ফিতা কেটে এই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মো. তাছির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন আলাউদ্দিন নূর, মো. শাহজালাল, আইনুল হক, মো. হায়াতুল্লাহ মল্লিক, মাজহারুল হক নয়ন, ফুয়াদ তাহের শান্তনু, মো. কয়েছ আহমেদ, শাহ মোহাম্মদ আব্দুল হক, মো. সেলিম রেজা, মিজানুর রহমান, আবুল বাশার, রুবেল মাহমুদ, নজরুল ইসলাম নাহিদ, নজির আহমেদ সহ বাহরাইনে অবস্থানরত সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ,

এসময় উপস্থিত সবাই নতুন এইব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। “আল কাদির রিয়েল এস্টেট এন্ড ডকুমেন্ট ক্লিয়ারেন্স” এর স্বত্বাধিকারী আব্দুল কাদির মজুমদার আগত অতিথি সহ বাংলাদেশ দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন।

আগত অতিথিরা জানান বিদেশের মাটিতে বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যা দিন দিন বাড়ছে; যা বৈদেশিক কর্মসংস্থানে ও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী অবদান রাখছে, পরিশেষে দোয়া মাহফিল ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।


Top