আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস, ভালো ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

মো.স্বপন মজুমদার:

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে, মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনেও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। ফলাফল পেয়ে উচ্ছ্বসিত তারা।

দেশটির বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ৪৯জন শিক্ষার্থী অংশ নেয়,

এর মধ্যে ২ জন এ+ প্লাস সহ শতভাগ ছাত্র-ছাত্রী পাস করেছে। ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফলে খুশি স্কুল কর্তৃপক্ষও। বাংলাদেশের সাথে মিল রেখে একই সময়ে হয় পরীক্ষা, ফলাফলও প্রকাশ করা হয় একই দিনে।

বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে, দেশটির রাজধানী মানামার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ৪৯ শিক্ষার্থ অংশ নিয়েছিল এবারের পরীক্ষায়, ভালো ফলাফলে খুশি শিক্ষার্থীরা।

সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও। প্রতিষ্ঠানের সাফল্যে খুশি শিক্ষকরাও। ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় তাদের,

বিদেশের মাটিতে স্কুলের ছাত্র-ছাত্রীদের এই সাফল্যের ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল সাহিদা বেগম বলেন, বাহরাইনে ২০১৫ সাল থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

‘স্কুলের একঝাঁক অভিজ্ঞ শিক্ষক, সচেতন অভিভাবক মহল এবং সর্বোপরি শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল আজকের ফলাফল, এই বছর বাংলাদেশ স্কুল এন্ড কলেজ বাহরাইনের এইচএসসি পরীক্ষায় ২ জন এ+ প্লাস সহ শতভাগ ছাত্র-ছাত্রী পাস করেছে।

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স একেএম মহিউদ্দিন কায়েস, বাংলাদেশ স্কুলের ছাত্র-ছাত্রীরা শতভাগ পাস করায় দূতাবাসের পক্ষ থেকে অভিনন্দন জানান। অভিভাবকগণ জনান, ‘আমরা আমাদের সন্তানদের ফলাফলে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।

 


Top