আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাহরাইনে তিন সপ্তাহ ব্যাপী আয়োজিত চিত্র প্রর্দশনীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

বাহরাইনের ন্যাশনাল আর্টস কাউন্সিলের প্রেসিডন্ট মান্যবর শেখ রশিদ বিন খলিফা আল খলিফার পৃষ্ঠপোষকতায় মানামাস্থ বাংলাদেশ দূতাবাস বাহারাইনের বিখ্যাত ডিলমুনিয়া মলের “কালারস অফ দ্য ইস্ট” আর্ট গ্যালারিতে প্রখ্যাত বাংলাদেশী ফ্রিল্যান্স শিল্পী জনাব জাহাঙ্গীর হোসেনের “Life in Motion” শীর্ষক তিন সপ্তাহব্যাপী একক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

বাহরাইনের ন্যাশনাল আর্টস কাউন্সিলের প্রেসিডেন্ট-এর প্রতিনিধি ন্যাশনাল আর্টস কাউন্সিলের সদস্য মান্যবর শাইখা দুয়া বিনতে খালিদ বিন আব্দুল্লাহ আল খলিফা অন্যান্য বিশিষ্ট অতিথিদের সাথে প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশী কূটনীতিক, বাহরাইন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাহরাইন ন্যাশনাল কাউন্সিল ফর আর্টসের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পী, সাংবাদিক, দূতাবাসের কর্মকর্তা এবং বাহরাইনে বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন।এরপর মান্যবর শাইখা দুয়া এবং শিল্পী জনাব জাহাঙ্গীর বিশিষ্ট অতিথিদের নিয়ে চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং অতিথিরা প্রদর্শনীতে শিল্পী জাহাঙ্গীরের প্রতিভা এবং সৃজনশীলতা যা তার শিল্পকর্ম দ্বারা বিস্ময়করভাবে চিত্রিত হয়েছে তা দেখে সত্যিই মুগ্ধ ও বিমোহিত হয়েছিলেন।

রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম বলেন,দ্বিতীয়বারের মতো জনাব জাহাঙ্গীরের একক শিল্প প্রদর্শনী আয়োজন করতে পেরে তিনি আনন্দিত। এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে শিল্প ও সংস্কৃতির বিনিময় ঘটবে যা দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালীকরণে গূরত্বপূর্ণ ভূমিকা রাখবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে অতিথিদের চা ও কফির সাথে ঐতিহ্যবাহী বাংলাদেশী মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। তারা এ ধরনের একটি প্রদর্শনী আয়োজনের জন্য রাষ্ট্রদূতের পাশাপাশি দূতাবাসের প্রতি ধন্যবাদ ও তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জবাবে রাষ্ট্রদূত ড. ইসলাম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য তাদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, প্রদর্শনীটি আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।


Top