আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে ভার্চুয়াল মিটিং করেন (LMRA)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে ভার্চুয়াল মিটিং করেন (LMRA)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম সাথে ভার্চুয়াল মিটিং করেন বাহরাইনের লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি (LMRA)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জামাল আব্দুল আজিজ আল-আলাবি

তাঁরা উভয়ে দু’দেশের মধ্যকার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বৈঠকে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় বাহরাইন সরকার কর্তৃক গৃহীত বহুমুখী উদ্যোগ এর পাশাপাশি সাধারণ ক্ষমাসহ সরকারের গৃহীত মানবিক পদক্ষেপ সমূহের ভূয়সী প্রশংসা করেন।

রাষ্ট্রদূত বাহরাইনে বসবাসরত অবশিষ্ট অবৈধ বাংলাদেশি অভিবাসী কর্মীদের বৈধ হতে সুযোগ দেয়ার অনুরোধ জানান। তিনি বলেন করোনা মহামারী পরিস্থিতিতে ফ্লাইট স্থগিতের কারণে ছুটিতে থাকা অবস্থায় ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে আটকে পড়া প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য অনুকূল সিদ্ধান্তের অনুরোধ জানান।(LMRA)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাষ্ট্রদূতকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


Top