আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে পূজা মন্ডপ পরিদর্শন করেন রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক :

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেশের বাইরে প্রবাসেও হিন্দু ধর্মালম্বীদের এই আয়োজন বেশ বড় পরিসরে দেখা যায়।

 

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে দেশটির হামালায় রুমি সুইমিংপুলের হলরুমে অস্থায়ী পূজামণ্ডপে আয়োজন করা হয় শারদীয় দূর্গা উৎসবের।

শনিবার ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসবে প্রতিদিনই আয়োজন করা হয় বিশেষ পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতিদিন সন্ধ্যার পর মণ্ডপে ভিড় করছেন বাংলাদেশিরা।

মঙ্গলবার পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করতে আসেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় রাষ্ট্রদূত উপস্থিত সকলকে শুভেচ্ছা দেয়ার পাশাপাশি বলেন পূজার বিশেষত্ব হলো সার্বজনীনতা, বাঙালি সংস্কৃতির মিলনমেলা। ধর্ম যার যার কিন্তু উৎসব সবার।

দেশটিতে ববসারত সকল ধর্মের মানুষকে শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার নেতৃবৃন্দ।

 


Top