আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যেগে ইসলামিক কনফারেন্স ২০২৩ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যেগে ইসলামিক কনফারেন্স ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দেশটির হামাদ টাউন শহরের আয়েশা মসজিদে পবিএ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়েশা মসজিদের ইমাম ইরফান সাদিক।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ স্কুলের সিনিয়র শিক্ষক মো. মুছাদ্দেকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন মুফতি ইউসুফ সুলতান (CSAA) প্রতিষ্ঠাতা ,আদল এডভাইজারি মালেশিয়া, সহকারী প্রতিষ্ঠাতা IFA কনসাল্টেন্সি বাংলাদেশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বুড়ি মসজিদের ইমাম আলী হুসাইন।

বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন প্রফেসর ডঃ আব্দুস সামাদ আজাদ, মেম্বার সেক্রেটারি, শারিয়াহ সুপারভাইজারি, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

প্রধান বক্তা তার বক্তব্যে রিজক ও তাকওয়া অর্জনের গুরুত্ব তুলে ধরেন এবং ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি ইসলামের সঠিক বিধিনিষেধ মেনে চলার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

২য় বক্তা মুফতি ইউসুফ সুলতান হালাল ও হারাম রিজকের পার্থক্য তুলে ধরেন। সবাইকে হালাল রিজক অর্জনের জন্য আহবান জানান।

উনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাল্ফ ইউভার্সিটির প্রফেসর ড. ওমর ফারুক, বাংলাদেশ বিজনিস ফোরামের সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, WeCare এর প্রধান সবুজ মিলন, বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক এম এ হাসেম।

এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ড.এম. শাহেদুল ইসলাম সহ বিভিন্ন সমাজিক,

রাজনৈতিক ও ধর্মীয় দলের নেতৃবৃন্দ ও প্রবাসী ধর্মপ্রাণ মুসলিয়ানে কেরাম।

আলোচনা শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Top