আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাহরাইনে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

মো. স্বপন মজুমদার:

বিনম্র শ্রদ্ধা আর অফুরন্ত ভালোবাসা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস বাহরাইন।

রবিবার স্থানীয় সময় সকাল ৯টায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স এ.কে.এম মহিউদ্দিন কায়েস।

সভায় পবিত্র কুরআন তেলোওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব মো. ইলিয়াছুর রহমান

ও শ্রম সচিব মাহফুজুর রহমান।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও বাহরাইন বাংলাদেশ কমিউনিটির নেতা

এবং রাজনৈতিক অরাজনৈতিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে কবিতা আবৃত্তি করেন বাহরাইন বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা।

এসময় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পরিশেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত ও শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


Top