আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাহরাইনে বাংলাদেশিদের বিয়ে, উচ্ছ্বসিত প্রবাসীরা!

নিজস্ব প্রতিবেদক:

বিয়ে একটি পারিবারিক বন্ধন। বিয়ের মাধ্যমে দুই হাত এক করে নেয়া হয় সারাজীবন একসঙ্গে চলার শপথ।

জীবিকার তাগিদে প্রবাসীরা আত্মীয় পরিজন ছেড়ে একপ্রকার নির্বাসিত জীবন যাপন করে।

প্রচলিত সমাজ, সংসারের বাইরে নতুন একটি সমাজ গড়ে উঠে প্রবাসীদের।

দেশে থাকলে একটি আঞ্চলিক গন্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকতো যাদের জীবন প্রবাসে এসে বৃহৎ কলেবরে সেটা নতুন এক আনন্দ সৃষ্টি করে প্রবাসীদের সন্তানরা

বিয়ের উপযুক্ত হলে দেশে গিয়ে বিয়ে দেয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে।

অনেক সময় আবার সন্তানেরা ও চায়না দেশে বিয়ে করতে । বাস্তবতার কারনে বিদেশের মাটিতেই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে হয়।

অতি সম্প্রতি এরকম একটি বিয়ের অনুষ্ঠান হয়ে গেলো বাহরাইন প্রবাসী সিলেট সুনামগঞ্জ জেলার ছাতক থানার ছৈলা আবজালাবাদ ইউনিয়নের ছৈলা গ্রামের

বাহরাইন বাংলাদেশ দূতাবাসের সাবেক কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যবসায়ী তাজউদ্দিন সেকান্দারের ছেলে আবদুল আজিজ

ও কুমিল্লা চৌদ্দগ্রাম থানার শুভপুর ইউনিয়নের কইয়ারদারি গ্রামের বাহরাইন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ন মজুমদারের মেয়ে সুমাইয়া মোহাম্মদ এর বিয়ে অনুষ্ঠিত হয়।

বিয়েতে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান,

তৃতীয় সচিব তাছির উদ্দিন, বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইজ চৌধুরী,

এসময় আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী চাকরিজীবী,

ডাক্তার, সাংবাদিক সহ বাহরাইনস্থ বাংলাদেশী কমিউনিটির সামাজিক রাজনৈতিক ও সর্বস্তরের বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা রাজনৈতিক, সামাজিক নেতা কর্মীদের পদচারনায় আনন্দঘন পরিবেশে শুক্রবার দেশটির সালমানিয়া শহরের আল মারমারিস হলে

বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নব দম্পতি সুখে থাকবে তাদের ভালো দাম্পত্য হবে সেই কামনা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা!


Top