আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এক বিশাল ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এক বিশাল ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত।

বাহরাইনে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এক বিশাল ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেশটির মোহাররক শহরের আল ইসলাহ অডিটোরিয়ামে স্থানীয় সময় রাত ৯ টায় বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মোহাম্মদ মুইজ চৌধুরীর সভাপতিত্বে ও তাজ উদ্দিন সিকান্দার এবং মো. সালাউদ্দীন আহমেদের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা শেখ শাহ মোহাম্মাদ ওয়ালি উল্লাহ, শরীয়া সুপারভাইজরী বোর্ড চেয়ারম্যান এনআরবি কমার্শিয়াল ব্যাংক।

গেস্ট অব অনার ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিধ প্রফেসর ড. এম. কবির হাসান।

বিশেষ অতিথি ছিলেন, ড. ওমর ফারুক, খন্দকার আশরাফ উদ্দিন, বাংলাদেশ দূতাবাসের থার্ড সেক্রেটারি মো. তাছির উদ্দিন, ইঞ্জি. বদরুল আলম, ড. এম. শাহেদুল ইসলাম, মাজহারুল হক নয়ন, এম. এ হাসেম, আবুল কালাম আজাদ, আইনুল হক, কায়েস আহমেদ, আলাউদ্দীন আহমেদ, জয়নাল আবেদীন, জসিম উদ্দিন সহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের তাৎক্ষণিক
পুরুষ্কার প্রদান করেন তাজউদ্দীন সিকান্দার। এসময় ইসলামী সংগীত ও হামদ নাথ পরিবেশন করা হয়।

প্রাধান বক্তা তার বক্তব্যে দায়ী ইলাল্লাহর গুরুত্ব তুলে ধরেন এবং ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি ইসলামের সঠিক বিধিনিষেধ মেনে চলার উদাত্ত আহ্বান জানান এবং উপস্থিত নানা প্রশ্নের জবাব দেন।

আয়োজক বৃন্দরা বলেন, ভবিষ্যতে যেন বাংলাদেশ কমিউনিটি উদ্দীপনার সাথে এই ধরনের ইসলামিক কনফারেন্স আয়োজন করতে পারে বলে তার আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Top