আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ মো. তৌহিদুল ইসলাম কে বিদায়ী সংবর্ধনা প্রদান

মো.স্বপন মজুমদার :

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ মো. তৌহিদুল ইসলাম কে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন বাহরাইন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারী দেশটির রাজধানী মানামায় পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে স্থানীয় সময় রাত ৯ টায় পবিত্র কোরআন তেলোওয়াত এর মধ্যদিয়ে এই উপলক্ষে আলোচনা সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়,

চিটাগং ক্লাবের প্রেসিডেন্ট মো. শফিউদ্দিন সি আই পির সভাপতিত্বে ও মাজহারুল হক নয়ন ও মুজিবুল হক মুজিব এর যৌথ সঞ্চালনায়,

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান একেএম মহিউদ্দিন কায়েস, শ্রম কাউন্সিলর শেখ মো. তৌহিদুল ইসলাম আরো উপস্থিত ছিলেন আলাউদ্দিন নুর, আসিফ আহমেদ, আবুল কালাম আজাদ, মনজুর আহমেদ, মহন মিয়া, মো. মকবুল আহমেদ,মো. জাহাঙ্গীর আলম, হোসেন মুনছুর সেলিম, ইঞ্জিনিয়ার বদরুল আলম, ডাক্তার আবিদ সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, শ্রম কাউন্সিলর শেখ মো. তৌহিদুল ইসলাম সুদীর্ঘ দিন বাহরাইন দূতাবাসে সততা, মেধা ও দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করেন এবং বাহরাইনে বাংলাদেশি শ্রম বাজার বিস্তারে কার্যকারী ভূমিকাসহ সকল প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধান ও বাহরাইন বাংলাদেশ স্কুলের জন্য বিশেষ ভূমিকা পালন করেন,

পরিশেষে শ্রম কাউন্সিলর শেখ মো. তৌহিদুল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং মহামারী করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Top