আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন গভীর শ্রদ্ধার সাথে উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস বাহরাইন।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে

ও দূতালয় প্রধান মো.মহিউদ্দিন কায়েছের সঞ্চালনায় শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মো. শাহরিয়ার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়,

দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের পাস্ট সেক্রেটারি মো.ইলিয়াছুর রহমান

ও থার্ড সেক্রেটারি মো. তাছির উদ্দিন।

এসময় রাষ্ট্রদূত বঙ্গবন্ধুকে স্মরণ ও শেখ রাসেলের শৈশব নিয়ে আলোচনা করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

আলোচনায় উপস্থিত ছিলেন দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশ কমিউনিটি ও সাংবাদিক নেতৃবৃন্দ।

দিবস টি উপলক্ষে শিশু-কিশোরদের জন্য রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় রাষ্ট্রদূত রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ও তার পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দ ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির অব্যাহত সমৃদ্ধি কামনা করে বিশেষ মােনাজাত করা হয়।


Top