আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উদযাপন

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উদযাপন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও ‘শেখ রাসেল দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস বাহরাইন।

বুধবার স্থানীয় সময় বিকেল ৪ টায় দূতাবাস প্রাঙ্গণে
বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েছের সভাপতিত্বে ও দূতাবাসের তৃতীয় সচিব মো. তাছির উদ্দিনের পরিচালনায় মো. শাহ রিয়ার পবিত্র কোরআন তেলোওয়াত এর মধ্যদিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এরপর শেখ রাসেল দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং শেখ রাসেলের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব ইলিয়াছুর রহমান সহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ কমিউনিটির নেতারা।

অনুষ্ঠানে শেখ রাসেলসহ বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদদের রুহের মাগফেরাত কামনা

এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Top