আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

মো.স্বপন মজুমদার

বাহরাইনে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হল বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

১৫ আগষ্ট দেশটির রাজধানী মানামায় দূতাবাস প্রাঙ্গণে
স্থানীয় সময় সকাল ৯টায় জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্মসূচী শুরু করেন

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম।

এরপর জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কোরআন তিলাওয়াত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের নিহত সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

এ সময় দূতাবাস অডিটোরিয়ামে এক আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রীর বাণীসমূহ পৃথক করে পড়ে শোনান দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোঃ রবিউল ইসলাম

ও লেবার কাউন্সিলর( শ্রম সচিব) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

এসময় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও বলিষ্ঠ নেতৃত্বের বিভিন্ন উল্লেখযোগ্য দিক তুলে ধরেন এবং স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে তার আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি।

বঙ্গবন্ধুর নৃশংস হত্যায় জাতির অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সকলকে নিজ নিজ অবস্থান থেকে আরও সচেতন, নিষ্ঠাবান ও নিবেদিত হতে এবং বঙ্গবন্ধু হত্যার শোককে শক্তিতে রূপান্তরিত করতে আহ্বান জানান।

আলোচনায় উপস্থিত ছিলেন দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশ কমিউনিটি ও সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দ ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির অব্যাহত সমৃদ্ধি কামনা করে বিশেষ মােনাজাত করা হয়।


Top