আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাহরাইনে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান- রেড রোজ ফ্যাশন

নিজস্ব প্রতিবেদক:

বাহরাইনে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান “রেড রোজ ফ্যাশন” বৃহস্পতিবার দেশটির গোদাবিয়া শহরে স্থানীয় সময় সন্ধা ৬টায় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা ফিতা কেটে এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির প্রধান উপদেষ্ঠা সামছুল হক, বাংলাদেশ সোসাইটির সহ- সভাপতি মাজহারুল হক নয়ন, বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছাত্তার জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী

 

আরো উপস্থিত ছিলেন মো. আতিকুল ইসলাম, মো. জসিম উদ্দিন, মৌলা খান সহ বাহরাইনে অবস্থানরত সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ।এসময় উপস্থিত সবাই নতুন এইব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বলেন তরুন উদ্যেক্তারা যদি এগিয়ে আসেন তাহলে বাহরাইনে বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়বে, এবং বৈধ উপায়ে রেকর্ড পরিমাণে রেমিট্যান্স আমরা দেশে পাঠাতে পারবো।এ সময় রেড রোজ ফ্যাশনের স্বত্বাধিকারী আব্দুল আজিজ ছাত্তার

ও আজহারুল হক রাজীব অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন,

আমাদের প্রতিষ্ঠানটি বিভিন্ন নিত্য নতুন বাংলাদেশী কাপড় এবং প্রসাধনী দিয়ে সাজানোর চেষ্টা করেছি যা প্রবাসী বাংলাদেশী তথা এশিয়ান কমিউনিটির চাহিদা মেটাতে সহযোগিতা করবে এবং ভবিষ্যতে ক্রেতা সাধারণের মতামতের ভিত্তিতে আরো আধুনিক এবং কোয়ালিটি সম্পন্ন নিত্যপ্রয়োজনীয় ফ্যাশন সামগ্রী সরবরাহ করার চেষ্টা করবো।এসময় আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের  সহযোগিতা কামনা করেন।

 

 


Top