আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাহরাইনে যুবদল আহ্বায়ক কমিটির উদ্যোগে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

বাহরাইনে যুবদল আহ্বায়ক কমিটির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামা কিউ রেস্টুরেন্টে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত এবং দলীয় সংগীত পাঠ করার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুল হক চুন্নুর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম আহ্বায়ক লিমন আহমেদের সঞ্চালনায়,

প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আকবর হোসেন, গ্রেস্ট অব অনার ছিলেন বাহরাইন বিএনপি’র সাবেক উপদেষ্ঠা ইউছুফ হোসেন সেলিম, বিশেষ অতিথি ছিলেন আক্তারুজ্জামান, রফিকুল ইসলাম আকণ, শফিকুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন মোস্তাফিজুর রহমান জুয়েল, নজরুল ইসলাম মানিক, সিদ্দিকী,আহছান উল্লাহ মাসুদ, ফিরোজ আলম কিরণ, মাসুদ আলম, নাছির উদ্দিন তালুকদার, আমীর হোসেন মীরু,কাজী জুবরাজ, জিয়া আল মামুন, আবুল কালাম রাজ, আমীর হামজা, শাহ্ নেওয়াজ, আবদুল করিম, ফয়সাল আহমেদ সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় দোয়া এবং দেশের চলমান আন্দোলনে সকল নেতৃবৃন্দকে সক্রিয় হওয়ার আহবান জানান। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. সেলিম হোসেন।


Top