আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে সিলেট ডিভিশন ক্লাব ও পাকিস্তান ক্লাবের ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার :

কাজের ব্যস্ততার মাঝেও আনন্দকে ভাগাভাগি করে নেয়ার জন্য বাহরাইনে সিলেট ডিভিশনের আয়োজনে সিলেট ডিভিশন ফুটবল ক্লাব ও পাকিস্তান ফুটবল ক্লাবের মধ্যে এক ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৪ জানুয়ারি শুক্রবার স্থানীয় সময় রাত ৮ ঘটিকায় হামাদ টাউন ইয়থ ক্লাব ফুটবল মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়।

সিলেট ডিভিশনের সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে ও মো. মেহদী হাসান তালহার সঞ্চালনায়,

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ও ডিভিশনের প্রধান উপদেষ্টা কয়েছ আহমদ,

বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মাজহারুল হক নয়ন, বিজনেস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ,বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার,

বাহরাইনের বিশিষ্ঠ ব্যবসায়ী শফি উদ্দিন,ওর‌্যিশা কোম্পানির চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ।

খেলায় নির্ধারিত সময়ের মধ্যে উভয় দল ১-১ গোলে ড্র করে।পরে খেলা পরিচালকের সিদ্ধান্তে টাইব্রেকারের মাধ্যমে ৪-২ গোলে সিলেট ডিভিশন ফুটবল ক্লাব জয়লাভ করে।

খেলায় সিলেট ডিভিশন ফুটবল ক্লাবের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন কামরান আহমেদ।

আরও উপস্থিত ছিলেন -মোঃ চিকন আলী,মোঃ মতিউর রহমান ছোনু,মোঃ শামিম আহমেদ (অলি),

মোঃ আনোয়ার আহমেদ,মোঃ শহিদুর রহমান,মোঃ রাজন আহমেদ,শামীম আহমদ,ফখরুল ইসলাম।প্রমূখ।


Top