আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে ‘সুপ্রিম ইলেক্ট্রনিকস ডব্লিউ এল এল’ এর তৃতীয় শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক:

বাহরাইনে বাংলাদেশি প্রবাসী সুমন প্রধান এর ত্বত্তাবধানে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান “সুপ্রিম ইলেক্ট্রনিকস ডব্লিউ এল এল” এর তৃতীয় শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে,

বুধবার দেশটির রাজধানী মানামায় স্থানীয় সময় সন্ধা ৭ টায় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা ফিতা কেটে এই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কমিউনিটির সিনিয়র সহ-সভাপতি সাবের আহম্মেদ,

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি মাজহারুল হক নয়ন, বাংলাদেশ বিজনেস কমিউনিটির সাধারন সম্পাদক আলাউদ্দিন আহমেদ,

সিনিয়র সাধারন সম্পাদক নাজমুল হাসান (সোহাগ), আনোয়ার হোসেন, শেখ ইমরান, হাসেম রানা, ইসমাইল, আরিফ, আলী হোসেন,

মকবুল হোসেন মুকুল সহ বাংলাদেশ বিজনেস কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত সবাই এইব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন, সুপ্রিম ইলেক্ট্রনিকস ডব্লিউ এল এল, এর পরিচালক সুমন প্রধান আগত অতিথি সহ বাংলাদেশ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন।

আগত অতিথিরা জানান বিদেশের মাটিতে ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যা দিন দিন বাড়ছে; যা বৈদেশিক কর্মসংস্থানে ও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী অবদান রাখছে, পরিশেষে দোয়া মাহফিল ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।


Top