আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাহরাইনে “স্বরূপ মোবাইল কোম্পানি ডাব্লু এল এল” এর তৃতীয় শাখা শুভ উদ্বোধন

মো.স্বপন মজুমদার:

বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান “স্বরূপ মোবাইল কোম্পানি ডাব্লু এল এল” এর তৃতীয় শাখা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে,

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধা ৭ টায় দেশটির আলী শহরের রামলি মলে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা ফিতা কেটে এই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান,

বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের তৃতীয় সচিব মো. তাছির উদ্দিন, বাংলাদেশ বিসনেস ফোরামের সভাপতি আইনুল হক, মো. জসিম উদ্দিন,

গিয়াস উদ্দিন মিয়াজী, মনির উদ্দিন নোমান, আল মারুফ, আক্তারুজ্জামান সরকার, মো. মনির হোসেন, মোহাম্মদ জয়নাল আবেদীন,

রফিকুল ইসলাম আকন, ডক্টর সাহেদুল ইসলাম, মো. জুয়েল, মো. মিজানুর রহমান, আব্দুল হক,

সরোয়ার হোসেন, দুলাল তালুকদার, আসলাম সাগর বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ,

রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দদের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান সফল ও সার্থক হওয়ায় উপস্থিত বিশিষ্ট জনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইনের সভাপতি মো. মিজানুর রহমান সহ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত সবাই এইব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন “স্বরূপ মোবাইল কোম্পানি ডাব্লু এল এল” এর স্বত্বাধিকারী এবং বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সদস্য ও বৃহত্তর বরিশাল বিভাগের সিনিয়র সহ-সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া

আগত অতিথি সহ বাংলাদেশ দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন।

আগত অতিথিরা জানান বিদেশের মাটিতে বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যা দিন দিন বাড়ছে; যা বৈদেশিক কর্মসংস্থানে ও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী অবদান রাখছে।

পরিশেষে দোয়া মাহফিল ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।


Top