আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে ৩ দিন ব্যাপী বিজয় মেলার প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের মহান বিজয় দিবস এবং বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে বাহরাইনে ৩ দিন ব্যাপী বিজয় মেলার প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাহরাইনে অবস্থিত বাংলাদেশ স্কুল বাহরাইনের উদ্যোগে ও বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটির সহযোগীতায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে স্থানীয় সময় সন্ধা ৭ টায় বিজয় মেলার এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও দূতাবাসের প্রথম সচিব মো.ইলিয়াছুর রহমানের সঞ্চালনায়,

সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান, বাংলাদেশ স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ মইজ চৌধুরী সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।

আগামী ১৫, ১৬ ও ১৭ই ডিসেম্বর প্রতিদিন স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলবে।মেলায় থাকছে বাংলার ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্পজাত দ্রব্য, গার্মেন্টস সামগ্রী সহ সব ধরনের স্টল। এতে অন্যান্য আয়োজনের মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে প্রতি দিন থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় পুরষ্কারের র‌্যাফেল ড্র।

মেলায় প্রবেশ জন্য ১ দিনার ফি নির্ধারণ করা হয়েছে। মেলা থেকে অর্জিত অর্থ বাংলাদেশ স্কুল বাহরাইনের অবকাঠামোগতসহ অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে বলে আয়োজকবৃন্দ জানিয়েছেন।

এ ব্যাপারে রাষ্ট্রদূত ও বাংলাদেশ স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি, বাহরাইন প্রবাসী সব বাংলাদেশ কমিউনিটির সহযোগিতা কামনা করেন।


Top