আজ || মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন    
 


বাহরাইনে “NEW AL RIYAZ GENERAL TRADING” এর দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন

বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান “NEW AL RIYAZ GENERAL TRADING” এর দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টায় দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা ফিতা কেটে এই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজনেস কমিউনিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান সোহাগ।

বিশেষ অতিথি ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের সাধারণ সম্পাদক মো. সুমন প্রধান। আরো উপস্থিত ছিলেন মো. আল আমিন, মো.ইসমাইল, আমির হোসেন, আলম, মোহাম্মদ সিরাজ, সাহাবুদ্দিন খান সহ বাহরাইনে অবস্থানরত সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ। এসময় উপস্থিত সকলেই নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।

“NEW AL RIYAZ GENERAL TRADING” এর
স্বত্বাধিকারী মোঃ রিয়াজ খান, আগত অতিথি সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন।

আগত অতিথিরা জানান বিদেশের মাটিতে বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যা দিন দিন বাড়ছে, যা বৈদেশিক কর্মসংস্থানে ও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী অবদান রাখছে। পরিশেষে দোয়া মাহফিল ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।


Top