আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাহরাইন প্রবাসীদের সার্বিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

বাহরাইন প্রতিনিধি :

প্রবাসীদের সার্বিক পরিস্থিতি নিয়ে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে বাহরাইনস্থ বাংলাদেশি সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জুম ভার্চ্যুয়াল এর মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

১ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪ টায় জুম ভার্চ্যুয়াল এর মাধ্যমে মতবিনিময় টি অনুষ্ঠিত হয়। প্রবাসীদের কল্যাণে সমসাময়িক বিভিন্ন বিষয় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের অবহিত করেন।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন- রাষ্ট্রদূত ড. মোহাম্মাদ নজরুল ইসলাম, ও দূতালয় প্রধান মোহাম্মাদ রবিউল ইসলাম।

বিশেষ করে আলোচনায় গুরুত্ব দেয়া হয়েছে বাহরাইন প্রবাসী যারা ছুটিতে দেশে গিয়ে আটকা পড়েছেন ও স্বাভাবিক- ফ্লাইট চালুর বিষয়।

দেশে আটকা পড়া প্রবাসী যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের বিষয়। এ ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

যারা বিভিন্ন কারনে এখনো ভ্যাকসিন গ্রহন করেন নি তাদের কে আগামী শনিবার সিতরা মলে সকাল ১০ ঘটিকা হইতে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত ভিসার মেয়াদ আছে/ভিসার মেয়াদ নেই যে কেউ- সিপিআর/পাসপোর্ট কপি/সিপিআর কপি/ যেকোনো ডকুমেন্টস পেপার নিয়ে ভ্যাকসিন গ্রহন করার আহবান জানান রাষ্ট্রদূত।

দূতাবাসের অফিসিয়াল ফেইসবুক পেইজে দেওয়া লিংকেও আবেদন করার আহবান জানানো হয়েছে।

দূতাবাস এমন আয়োজন করায় দূতাবাস কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান সাংবাদিকবৃন্দ।


Top