আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাহরাইন প্রবাসী মো. জামাল লিটনের বসতঘর ভাংচুর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো.স্বপন মজুমদার
পূর্ব শত্রুতার জের ধরে কুমিল্লা লালমাই উপজেলার
৫নং পেরুল উঃ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আটিটি গ্ৰামের বাহরাইন প্রবাসী মোহাম্মদ জামাল লিটনের গ্রামের বাড়িতে

পরিকল্পিতভাবে সন্ত্রাসী ও ডাকাত দলের সঙ্গ বদ্ধ চক্র, বাড়িঘর ভাঙচুর এবং ২ লক্ষ টাকা ও সোনা গহনা সহ ১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার প্রতিবাদে, সংবাদ সম্মেলনের আয়োজন করেন জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখা।

শনিবার দেশটির রিফা শহরের করাছি রেস্টুরেন্টে জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখার সভাপতি আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে

এবং নুরুল ইসলাম ও রিয়াজুল আকরামের যৌথ পরিচালনায়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার সাধারণ সম্পাদক এম এ হাশেম।

বিশেষ অতিথি ছিলেন, ফুলতলী ইসলামী সোসাইটির সভাপতি রসিদ আহমেদ চৌধুরী।

কামাল হোসেন, সাব্বির আহমেদ, মাহতাব, সোহেল, ফারুক, জাফর শেখ, উপদেষ্টা শাহিন আহমেদ, আনোয়ার, মিজান রিয়াদ, নুরে আলম সহ অনেকে।

গত ১০/মে /২০২৪ ইং রাতে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে সন্ত্রাসী ও ডাকাত দলের সংগ বদ্ধচক্র বাড়িঘর ভাঙচুর করে ২ লক্ষ টাকা ও সোনা গহনা সহ ১২ লক্ষ টাকার মালামাল লোট করে নিয়ে যায়।

ডাকাত দলের সদস্যদের নাম বললেও, কুমিল্লার লালমাই থানার তদন্ত কর্মকর্তা এসআই উত্তম, তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে বলেও জানান,

এসময় পরিবার ও সন্তানেরা আতঙ্কে দিন কাটাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী মোহাম্মদ জামাল লিটন।

এসময় বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখার নেতারা এই ব্যাপারে সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় ভুক্তভোগী মোহাম্মদ জামাল লিটন, মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা এবং কুমিল্লার পুলিশ সুপার, লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা,

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে,

এই ব্যাপারে সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


Top