আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ.কে.এম. মহিউদ্দিন কায়েস বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা(CEO) নিবরাছ মুহাম্মদ আলী ত্বালিবের সাথে গত বুধবার (৯ অক্টোবর) তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। উক্ত বৈঠকের শুরুতেই চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রবাসী শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে এলএমআরএ গূরত্বপূর্ণ ভূমিকা রাখায় CEOকে দূতাবাসের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। একইসাথে CEO নিবরাছ মুহাম্মদ LMRA কে সাথে নিয়ে দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক সেমিনার ও ক্যাম্পেইনের জন্য চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ বাংলাদেশ দূতাবাসের প্রশংসা করেন।তিনি বলেন, এসব সচেতনতামূলক কার্যক্রমের ফলে অনিয়মিত শ্রমিকদের সংখ্যা হ্রাস পেয়েছে এবং দূতাবাসের কাছ থেকে বিভিন্ন সেবা গ্রহণ করে বাংলাদেশী কর্মীরা উপকৃত হয়েছে।

চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশী কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সমূহ LMRA-এর প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করেন। বিশেষ করে কর্মীদের দেশে ছুটিতে থাকা অবস্থায় ভিসা বাতিল, সিআর বাতিল করণের ফলে ঐ সিআর এর আওতাধীন কর্মীদের ভিসা বাতিল, কর্মীদের সুরক্ষায় নুন্যতম মজুরী নির্ধারণ এবং LMRA এর New Registration System এর আওতায় নিবন্ধনকৃত কর্মীদের মৃতদেহ দেশে পাঠানোতে সংশ্লিষ্টতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কর্মীদের পক্ষে সমাধানে LMRA এর আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া বাংলাদেশ হতে বাহরাইনে নতুন কর্মী আনায়নের বিষয়টি আন্তরিকভাবে বিবেচনার জন্যও অনুরোধ করেন। উপর্যুক্ত বিষয়সমূহের ইতিবাচক সমাধানে LMRA এর প্রধান নির্বাহী কর্মকর্তা তার চেষ্টা অব্যাহত রাখবেন মর্মে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে আশ্বস্ত করেন।এ বৈঠকে চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোঃ মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন।


Top