আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান আইসিইউতে

নিউজ ডেস্ক:

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকালে তাকে হাসপাতলে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান  জানান, রোববার ড. মঈন খান তার নিজ এলাকা নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদল ও যুবদলের কিছু সংখ্যক নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় অবস্থিত জিন্দা পার্কে একটি প্রশিক্ষণ কর্মশালা করেন। এসময় তিনি দীর্ঘসময় বক্তব্য রাখেন।

পরে দুপুরে লাঞ্চ ব্রেকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এনে ভর্তি করা হয়।  বর্তমানে আইসিইউতে রয়েছেন। তার সুস্থতার জন্য পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


Top