আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বিএমএসএফের কেন্দ্রীয় কমিটি গঠন: পাইলট আহবায়ক জাফর সদস্য সচিব মনোনীত

বিএমএসএফের কেন্দ্রীয় কমিটি গঠন: পাইলট আহবায়ক জাফর সদস্য সচিব মনোনীত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাবেক সভাপতি শহীদুল ইসলাম পাইলটকে আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।রোববার সকাল ১১টায় সংগঠনের পুরানাপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিএমএসএফের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর এতে সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নীলু, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, অর্থ সম্পাদ (ভারপ্রাপ্ত) মোনালিসা মৌ, কেন্দ্রীয় সদস্য নান্টু লাল দাস, শারমিন সুলতানা মিতু, কাজী সালাহ উদ্দিন নোমান, সোহাগ আরেফিন, হাসনাত তুহিন ও আবু বকর তালুকদার।

সভায় কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় সর্ব সম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এছাড়া আগামি পহেলা ডিসেম্বর প্রতিবছরের ন্যায় বিজয় শোভাযাত্রা উদযাপনসহ সাংগঠনিক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় বিএমএসএফের ৯০ টি শাখা কমিটির মেয়াদ উত্তীর্নসহ ফেনী জেলা শাখা সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে।


Top