আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বিদেশে অর্থপাচারকারী পিকে হালদারের সহযোগীকে দুদকের রিমান্ড

বিদেশে অর্থপাচারকারী পিকে হালদারের সহযোগীকে দুদকের রিমান্ড

বিদেশে অর্থপাচারকারী পি কে হালদারের সহযোগী এবং ইন্টারন্যাশনাল লিজিং-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হককে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে নেয়া হয়।

গত ২৪ জানুয়ারি অর্থ পাচার, ঋণ কেলেঙ্কারি ও পিকে হালদারকে অর্থ লোপাটে সহযোগিতার অভিযোগে রাজধানীর সেগুন বাগিচা থেকে রাশেদুল হককে গ্রেফতার করে দুদক।

দুদক জানিয়েছে, রাশেদুল হক ২০১৫ সালে ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি হিসেবে যোগ দেন। পরে অবৈধভাবে ৪০টি প্রতিষ্ঠানকে প্রায় আড়াই হাজার কোটি টাকা ঋণ পাইয়ে দেন তিনি। তার এই অপতৎপরতার কারনে লিজিং কোম্পানির ব্যাপক ক্ষতি হয়।

 


Top