আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বিদেশ ফেরত যাত্রীদের হয়রানি না করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহ্বান

বিদেশ ফেরত যাত্রীদের হয়রানি না করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহ্বান

বিদেশ ফেরত যাত্রীদের হয়রানি না করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মাদ তাহের বিবৃতি দিয়েছেন।

শনিবার দেয়া বিবৃতিতে তিনি বলেন,বেশ কিছু দিন পূর্বে কুয়েত, কাতার ও বাহরাইন থেকে ২১৯ জন প্রবাসী বিভিন্ন অপরাধে সাজা খেটে দেশে ফেরত আসেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়। কিন্তু কোয়ারেন্টিন শেষে অনুমান নির্ভর পুলিশি অভিযোগের প্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানো হয় এবং তাঁদের বিরুদ্ধে ওঠা ঔসব অভিযোগ খতিয়ে দেখার কথা বলা হয়।

তিনি বলেন,গত ৩ সেপ্টেম্বর ২১৯ জন বিদেশফেরত বাংলাদেশীর বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করে আদালতের কাছে ৩০ দিনের সময় চেয়ে আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে আগামী ২০ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

তিনি আরো বলেন,আমরা বলতে চাই,দীর্ঘ দিন অতিবাহিত হয়ে গেলেও বিদেশফেরত ঐ সব ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি। যদি তারা কোনো অপরাধের সাথে জড়িত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচারের ব্যবস্থা করা উচিত। কিন্তু বিনা বিচারে কাউকে দীর্ঘ দিন আটক রাখা উচিত নয়। এটা সংবিধান ও মানবাধিকার পরিপন্থী।
বিদেশ থেকে আগত বাংলাদেশীদের হয়রানি না করে আইনী সমস্যা সমাধানের মাধ্যমে অবিলম্বে তাদেরকে মুক্তি দিয়ে পরিবারের কাছে ফেরত দেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

 


Top