আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মায়ের মৃত্যুতে মুক্তিযুদ্ধ মন্ত্রীর শোক

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মায়ের মৃত্যুতে মুক্তিযুদ্ধ মন্ত্রীর শোক

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মা ‘বীরমাতা’ মালেকা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে যে ৭জন সূর্য সন্তানকে দেয়া হয়েছিল বীরশ্রেষ্ঠের উপাধি তাদেরই একজন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্থফা কামাল। মালেকা বেগমের মত বীরমাতা ছিল বলেই আমরা যুদ্ধ করার জন্য মোস্তফা কামালের মত সাহস বীরসন্তান পেয়েছি। তিনি দেশের জন্য তাঁর প্রাণপ্রিয় সন্তানকে উৎসর্গ করেছেন। জাতি এ বীরমাতার নিকট চিরঋণী ।

মন্ত্রী বীরমাতা মালেকা বেগমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতা মালেকা বেগম (৯৬) আজ সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ।

 


Top