আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


বুড়িগঙ্গা নদী থেকে মো. জামাল উদ্দিন নামে এক পুলিশ সদস্যের ভাসমান লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক :

বুড়িগঙ্গা নদী থেকে মো. জামাল উদ্দিন (৪০) নামে এক পুলিশ সদস্যের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (১০ জুলাই) সকালে সদরঘাট টার্মিনালের সামনে নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে সদরঘাট নৌ-পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ হৃদয় জানান, আমার বাবা বাবুবাজার পুলিশ ফাঁড়িতে একজন কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে তিনি সদরঘাট টার্মিনালে গেলে পা পিছলে দুই পল্টুনের মাঝ দিয়ে নদীতে পড়ে যান। পরে আজ শনিবার সকালে লাশ ভেসে উঠলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

সদরঘাট নৌ-পুলিশ থানার উপপরিদর্শক মো. শহিদুল আলম জানান, নিহত ব্যক্তি একজন পুলিশ সদস্য ছিলেন। তিনি বাবুবাজার পুলিশ ফাঁড়িতে একজন কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সকালে তার লাশ ভেসে উঠলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে তিনি কেন সদরঘাট এসেছিলেন তা জানা যায়নি।


Top