আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


বৃদ্ধাকে কানে ধরানোর গুজবে, কান না দিতে সহকারী কমিশনার গাজ্জালা পারভীন রুহীর অনুরোধ

অনলাইন ডেস্ক :

কা‌নে ধ‌রি‌য়ে অপমান করার গুজ‌বে কান না দেওয়ার অনু‌রোধ করা হ‌য়ে‌ছে, অভিযান চলাকালীণ ‍বৃদ্ধাকে কানে ধরাইনি, মুখের মাস্ক ঠিক করছিলেন তিনি এমনটাই জানিয়েছেন দাগনভূঞা সহকারী কমিশনার (ভূমি) গাজ্জালা পারভীন রুহী।

তিনি তার অফিসিয়াল ফেইসবুক আইডিতে জানান, আজ রবিবার ০৪ জুলাই অফিসিয়াল ফেইসবুক আইডি থেকে লকডাউন বাস্তবায়নে পরিচালিত মোবাইল কোর্টের পোস্টকৃত ছবি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়।

প্রকৃত ঘটনা হলো আজ সন্ধ্যা ৬.২০ মিনিটে তালতলী বাজারে জনৈক ব্যক্তি তার চায়ের দোকানে অর্ধেক সাটার বন্ধ করে ৫ থেকে ৬ জনের নিকট চা বিক্রি করছিলেন।

সেই সময় তিনি মাস্ক পরিহিত ছিলেন না। তাকে মাস্ক পড়তে অনুরোধ করা হলে তিনি মাস্ক পরিধান করেন মাস্ক পরিধানরত অবস্থায় তার ছবিটি তোলা হয়।

এ সময় অন্য কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিতান্তই ছবিটির ভুল ব্যাখ্যা করা হয়েছে। পরিশেষে,সকলকে বিদ্যমান করোনা ভাইরাসজনিত রোগ সংক্রমণ প্রতিরোধে লকডাউন কার্যকরে সরকারী নির্দেশনা বাস্তবায়নে আমাদের সাথে থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হল।

উল্যেখ্য : আজ বিকেলে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাগনভূঞাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লকডাউনে দোকান খোলা রাখায় এক বৃদ্ধকে কান ধরিয়ে শাস্তি দিয়েছেন বলে একটি ছবি ভাইরাল হতে দেখা যায়।


Top