আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের নবগঠিত কমিটির পরিচিতি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় রাত ৯ টায় বাংলাদেশ বিজনেস ফোরামের নিজস্ব হল রুমে, সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মাজহারুল ইসলাম বাবু এবং মোহাম্মদ সাজ্জাদের যৌথ পরিচালনায়, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এসময় আবুল কালাম আজাদ কে সভাপতি এবং শাহীদ হোসেন কে সাধারণ সম্পাদক করে ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি জনাব , আইনুল হক।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইন্জিনিয়ার হুমায়ুন কবির। বিজনেস ফোরামের সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন, তালিমুল কুরআন আলি শাখার সভাপতি শেখ আমজাদ, নুর ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সম্রাট নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী,

বাহরাইন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক সৈয়দ মামুন, কামাল উদ্দিন আহমেদ, আল মারুফ, আলমগীর আতিক, হাবিবুর রহমান (মামুন), মো. আমির হোসেন, মো. আহসান উল্যাহ (মাসুদ), আবু তালেব, মো. মাসুদ আলম, আবু তাহের, মো. আবু জাফর, আব্দুস সাত্তার (ইকবাল), সোলাইমান, নোমান সিদ্দিকী, হাসান রিয়াদ, আনোয়ার হোসেন, আবু জাফর ও শাহজাহান সহ বৃহত্তর নোয়াখালী সোসাইটির নবনির্বাচিত সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Top