আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘরের খাটের নীচ থেকে ভাই বোনের মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তিতাস নদীর পূর্ব পার্শ্বে ছলিমাবাদ গ্রামের প্রবাসী মোস্তফা মিয়ার বসত ঘরের খাটের নীচ থেকে ভাই বোনের লাশ উদ্ধার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।


এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টা পর্যন্ত তাদেরকে না পেয়ে বাবা মা খোঁজাখুজি করতে থাকে। মোস্তফা মিয়ার স্ত্রী হাসিনা বেগম ঘরে রক্ত দেখে খাটের নীচে তাকালে মেয়ে এবং ছেলের লাশ দেখতে পায়

বাঞ্ছারামপুর থানার পুলিশকে জানানোর পর ঘরের খাটের নীচ থেকে ৫ম শ্রেণীর ছাত্র কামরুল হাসান(১০) ও তার বোন ৮ম শ্রেণীর ছাত্রী সেফা আক্তার (১৪) কে উদ্ধার করে পুলিশ। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

 


Top