আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বড় ভাইয়ের দোয়া নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের পথে কাদের মির্জা

অনলাইন ডেস্ক :

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য উড়াল দেওয়ার আগে (২৭ জুলাই) বিকেলে বড় ভাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন তিনি। এ সময় দুই ভাইয়ের মধ্যে নোয়াখালীর স্থানীয় রাজনীতির বিভিন্ন বিষয়ে আলোচনাও হয়।

নিজের ফেসবুক পেজে দুই ভাইয়ের সাক্ষাতের একটি ছবি পোস্ট করে মির্জা কাদের লিখেছেন, ‘চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই, জননেতা জনাব ওবায়দুল কাদের এমপির সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিই। এ সময় কোম্পানীগঞ্জের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা স্থিতিশীল করার লক্ষ্যে আলোচনা হয়।’ এলাকার নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘সকলে ধৈর্যবান হয়ে শান্তির লক্ষ্যে কাজ করুন। শান্তি প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে সহযোগিতা করুন। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির দরজায় মা-বাবার কবর জিয়ারত শেষে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন। আবদুল কাদের মির্জা বুধবার রাত ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিকিত্সার জন্য আমেরিকার উদ্দেশে যাত্রা শুরু করবেন। নিয়মিত চেকআপ করতে তিনি আমেরিকা যাচ্ছেন। আগামী ১২ আগস্ট চিকিৎসা শেষে তাঁর দেশে ফিরে আসার কথা রয়েছে। আমেরিকাযাত্রায় তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক ও আমেরিকাপ্রবাসী আইয়ুব আলী।


Top