আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ভোলার তজুমদ্দিন উপজেলায় সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু

ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলায় সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ের দক্ষিণ-পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাকিব, শামিম এবং আলাউদ্দিন। তজুমদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা গণমাধ্যমকে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, নবনির্মিত সেফটি ট্যাংক এর ভিতরের বাঁশ-কাঠ খোলার জন্য শামিম ও রাকিব নামের দুই শ্রমিক ট্যাংকের ভিতরে নামে।

তারা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ডাক চিৎকার দেয়। এসময় পাশে থাকা আলাউদ্দিন তাদেরকে উদ্ধারের জন্য ট্যাংকের ভিতরে নামে। পরে তাদের ৩ জনেরই মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা নিহত ৩ জনের  লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।


Top