আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


মানবিক রক্তদাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট সোসাইটি কাতার:

মোশারফ হোসেন জনী

কাতারস্থ বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির যৌথ উদ‍্যোগে গত ৭ই আগস্ট ২০২১খ্রি. তারিখে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত কাতারের হামাদ মেডিকেল কর্পোরেশনের সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত সেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট সোসাইটি কাতারের ৪জন মানবিক সদস্য রক্তদান করায় উক্ত সোসাইটির পক্ষ থেকে গত ১৭ই সেপ্টেম্বর ২০২১ খ্রি. রোজ শুক্রবার রাত ৮.৩০ ঘটিকায় কাতারের দোহা জাদিদস্থ নিউ আল-জামান রেস্টুরেন্টে উক্ত মানবিক রক্তদাতাগণকে সম্মাননা ক্রেস্ট ও অনুপ্রেরণামূলক সনদ প্রদান করা হয়।

সম্মাননা ক্রেস্ট প্রাপ্ত মানবিক রক্তদাতাগণ হলেন ১. যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব বিপ্লব ভুইয়া, ২. সাংগঠনিক সম্পাদক জনাব সি. এম. হাসান, ৩. সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) জনাব শরীফ মাদবর ও ৪. শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জনাব এমরান হোসেন। সোসাইটির সিনিয়র সহ-সভাপতি জনাব ইয়াসিন খান পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতারের সম্মানিত সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আমিন রসূল সাইফুল। সোসাইটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সোসাইটির কৃষি বিষয়ক সম্পাদক জনাব মাওলানা রফিকুল ইসলাম আমীন। শুভেচ্ছা বক্তব‍্য রাখেন সোসাইটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব শামস শাহীন। তাছাড়া আরো বক্তব‍্য রাখেন সহ-সভাপতি জনাব এইচ. এম. ইউসুফ, সহ-সভাপতি জনাব শাহীন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জনাব মো: খাইরুল ইসলাম এবং উপ-শিল্প ও বানিজ‍্য বিষয়ক সম্পাদক জনাব খোকন গাজী প্রমুখ। সবশেষে মহান আল্লাহর দরবারে সভায় উপস্থিত সকলের সার্বিক সফলতা কামনা করে সংক্ষিপ্ত মোনাজাত পরিচালনা করেন সোসাইটির শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব মাওলানা সাইয়‍্যেদ মাহফুজ।


Top