আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


মানুষের জন্য কাজ করতে সেনাবাহিনীর সদস্যদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান

মানুষের জন্য কাজ করতে সেনাবাহিনীর সদস্যদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২০ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২০-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যেকোনও প্রাকৃতিক দুর্যোগে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়ায়। বিশেষ করে এবার কোভিড-১৯ এর সময় ব্যাপকভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ প্রচেষ্টার ফলে আজ এটুকু বলতে পারি, আমরা উন্নয়নের পথে অগ্রযাত্রা শুরু করেছি, যদিও কোভিড-১৯-এর কারণে কিছুটা বাধাগ্রস্ত হয়েছি।

হাসিনা বলেন, তারপরও বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে তার আপন স্থান করে নিতে সক্ষম হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদা নিয়ে চলে।

সরকার প্রধান বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন কখনও ব্যর্থ না হয়। এই স্বাধীনতা যেন দেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যায়, সেদিকে আপনারা মনোযোগী হবেন।

প্রধানমন্ত্রী  বলেন, সারাবিশ্বের কাছে আমরা যেন সারাজীবন মাথা উঁচু করে বিজয়ী জাতি হিসেবে চলতে পারি। আপনারা যেখানেই যাবেন বিজয়ী জাতি হিসেবে আত্মমর্যাদাবোধ-আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে চলবেন।

 


Top