আজ || বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন    
 


মামুনুলের বিরুদ্ধে বলেছেন,বসুন্ধরার বিরুদ্ধে চুপ কেন: ব্যারিস্টার সায়েদুল হক সুমন

গুলশানে কলেজছাত্রী মুনিয়ার মৃত্যু ও বসুন্ধরার এমডির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রসঙ্গে দেশের মিডিয়া একপেশে আচরণ করছে উল্লেখ্য করে আলোচিত আইনজীবী ও যুবলীগ নেতা ব্যারিস্টার সায়েদুল হক সুমন একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন।

বুধবার (২৮ এপ্রিল) বিকালে হাইকোর্ট চত্ত্বরে রেকর্ড করা এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন তিনি।

ভিডিওতে ব্যারিস্টার সুমন দেশের গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, আজকে মামুনুল সাহেবের বিরুদ্ধে যখন অভিযোগ ছিল, আপনারা নিয়ে এসেছেন। আনেন। কিন্তু বসুন্ধরার কথা বলেন না কেন? বসুন্ধরা নিয়ে এত ঝামেলা কেন?

তিনি নিজের সম্পর্কে বলেন, আজকে আমি একটা অপরাধ করলে আপনার ফলাও করে প্রচার করে বলবেন যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদক অমুক অপরাধ করেছে, ব্যারিস্টার সুমন অমুক অপরাধ করেছে। কিন্তু বসুন্ধরাকে আপনারা এভাবে ছাড় দিচ্ছেন কেন?

মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডসহ অন্যান্য সংগঠনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কোটার দাবিতে রাস্তায় নামতে পারেন। এখন একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এমন ঘটনার শিকার, আপনাদের কাউকে দেখলাম না একটা মানববন্ধন কিংবা প্রতিবাদ করতে।

তিনি বলেন, মুনিয়ার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটা হত্যা মামলা হওয়া উচিৎ ছিল। আত্মহত্যার প্ররোচনা নামে কোনো মামলা হতে পারে না। আমি বাবা-মা হারা এই মেয়েটির পাশে দাঁড়াতে চাই। আমার চেয়ে ভালো আইনজীবী না পেলে আমি এই মামলা লড়তে চাই।

উল্লেখ্য, সোমবার (২৬ এপ্রিল) গুলশানের একটি বাসা থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে।


Top