আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


মালয়েশিয়াস্থ হাইকমিশনের নতুন রাষ্ট্রদূতকে বিপিসিএম প্রেসক্লাব সভাপতির শুভেচ্ছা

মেহেদী হাসান

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক মো. শামীম আহসান। শুক্রবার (২০ অক্টোবর ) কুয়ালালামপুরে যোগদান করেন তিনি ।

তিনি এর আগে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন । বিসিএস ১১তম ব্যাচের কূটনীতিক শামীম আহসান ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন ।

পরে ২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বিভিন্ন শহরে বাংলাদেশের মিশনের দায়িত্ব পালন করেছেন তিনি । শামীম আহসান ১৯৬৬ সালে ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন ।

মালয়েশিয়ার নতুন হাইকমিশনার হিসেবে মো. শামীম আহসানের আগমনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া (বিপিসিএম) এর সভাপতি মনির বিন আমজাদ ।


Top