আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস পালিত

মো. মেহেদী হাসান

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস পালিত

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। কোভিড মহামারির কারণে এ বছর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান হাইকমিশনের কর্মকর্তারা। অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ইতিহাস ও কর্মকাণ্ডের উপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

বক্তব্য পর্বে হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মোস্তাক আহমেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এছাড়া তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠনের পটভূমি এবং দেশের উন্নয়নে সশস্ত্র বাহিনীর ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।

সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৩০ লাখ শহীদ, ২ লাখ সম্ভ্রম হারানো মা-বোন এবং মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন।

তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সাহসী ও অগ্রণী ভূমিকার মাধ্যমে বিশ্বের বিভিন্ন অস্থিতিশীল দেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের সশস্ত্র বাহিনী অসামান্য ভূমিকা রেখে চলেছে যা সারাবিশ্বে সমাদৃত ও প্রশংসিত। দেশের ভৌত অবকাঠামো গঠন ও দুর্যোগকালীন মুহূর্তে এমনকি কোভিড-১৯ মহামারির সময়েও সশস্ত্র বাহিনীর ভূমিকা অনস্বীকার্য।

এছাড়া তিনি সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। পরিশেষে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


Top