আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের খাদ্য সহায়তা প্রদান

মো. মেহেদী হাসান
মালয়েশিয়ায় অধ্যায়নরত বিদেশি শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দিয়েছে ওয়ান ওয়ার্ল্ড ফ্যামিলি কোভিড-১৯ এরা সদস্যরা। মালয়েশিয়ার ন্যাশনাল হোপ ফাউন্ড্শেন (ইয়াইয়াসান হারাপান নেগারা)”র চেয়ারম্যান দাতুক সায়মনের অর্থায়নে

শনিবার ২৮ নভেম্বর কুয়ালালামপুরের কলেজ আনতারা বাংসা (কেএজিসি)তে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হোপ ফাউন্ডেশনের সেক্রেটারি (ট্রাষ্টি) মেসাচ জেভি, ওয়ান ওয়ার্ল্ড ফ্যামিলি কোভিড-১৯ এরার প্রজেক্ট ডিরেক্টর বৃষ্টি খাতুন, সাংবাদিক আহমাদুল কবির ও হোপ ফাউন্ডেশনের স্পট ভোলান্ডিয়ার ইয়াসির আরাফাত।
কলেজ আনতারাবাংসা (কেএজিসি)তে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ওমর ফারুক, মো: কাজল আহমেদ, আফগানিস্তানের শাহেন শাহ আনছার, পাকিস্তানের হায়দার বাবার সহ অনেকেই খাদ্য সহায়তা পেয়ে খুশি। বৃষ্টির দেয়া উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাল ৫ কেজি, নুডলস, তেল ২/৩ লিটার, চিনি, ছোলা বুট এক কেজি, মটর, ডাল, ডিম, হ্যান্ড-ওয়াশ ইত্যাদি। চলমান নভেল করোনা পরিস্থিতির শুরু থেকে বাংলাদেশি এ নারী শিক্ষার্থীর পরিকল্পনায় এবং মালয়েশিয়ার ন্যাশনাল হোপ ফাউন্ড্শেন (ইয়াইয়াসান হারাপান নেগারা)”র চেয়ারম্যান দাতুক সায়মনের সহযোগিতায় খাদ্য সহায়তা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ওয়ান ওয়ার্ল্ড ফ্যামিলি কোভিড-১৯ এরার প্রজেক্ট ডিরেক্টর সানওয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশের বৃষ্টি খাতুন, এ পর্যন্ত তারা বাংলাদেশসহ ৫৬ দেশের ইন্টারন্যাশনাল তিন হাজারেরও অধিক স্টুডেন্ট এবং অভিবাসী শ্রকিদের মধ্যে খাদ্যসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করে চলেছেন। এ ছাড়া মালয়েশিয়ার এতিম শিশুদেরও খাদ্য সহায়তা দিচ্ছেন বৃষ্টি।


Top