আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


মালয়েশিয়ায় শেখ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো.মেহেদী হাসান

মালয়েশিয়ায় শেখ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ,মুজিব বাহিনীর সর্বাধিনায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮১ জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে মালয়েশিয়া আওয়ামী যুবলীগ।

রোববার স্থানীয় সময় বিকাল ৫ টায় দেশটির রাজধানী কুয়ালালামপুরের পুডুর নিজস্ব কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । মালয়েশিয়া আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য বাবলা মজুমদার বাবুর সভাপতিত্বে, আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম (জহির) ও মাসুদুল আলম রনির পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান বাবু, আল আমিন আকাশ, আলআমিন ডলার, যুবলীগ নেতা মোঃ মনির দেওয়ান, সেলাঙ্গর প্রাদেশিক কমিটির সভাপতি মোঃ নয়ন শরীফ, সাধারণ সম্পাদক কাজী ইসমাঈল হোসেন রানা, পাহাং প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুবলীগ নেত্রী আয়েশা আক্তার নিপা, বুকিতবিনতাং শাখা যুবলীগের সভাপতি মান্নান মাতবর, যুবলীগ নেতা আশরাফুজ্জামান রনি, রিশাদ বিন আবদুল্লাহ হ্রদয়,তোফাজ্জল খান,একাব্বর মাহমুদ, লাল মোহাম্মদ,ইমাম হোসেন রানা, রহমতউল্লাহ, রেজাউল করিম, মসিউর রহমান (জুয়েল) স্বপন, রিপন, জামাল বয়াতী, জুয়েল শেখ, মোঃ শামীম, জামির, আজিজুল, জাহিদ, কালাম, শফিক,

এই সময় বক্তারা শহিদ ফজলুল হক মনির জীবন বৃত্তান্ত তোলে ধরেন। মিলাত শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


Top