আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


মালয়েশিয়া ইমিগ্রেশন অভিযানে ১১৮ জন অবৈধ বাংলাদেশি গ্রেফতার

মেহেদী হাসান

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী শূন্য কোটায় নামিয়ে আনতে নিয়মিত অভিযান পরিচালনা করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। তারই ধারাবাহিকতায় যুক্ত করা হয়েছে দেওয়ান বান্ডারায়া কুয়ালালামপুর ( ডিবিকেএল) কে। যৌথ অভিযানে মালয়েশিয়ার আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থা অভিযান চালিয়ে ১৬২ জন অভিবাসী নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে।

তাদের মধ্যে বাংলাদেশি অবৈধ অভিবাসী শ্রমিক রয়েছেন অন্তত ১১৮ জন। গত বৃহস্পতিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারা এলাকার একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ওই বিদেশি অভিবাসী শ্রমিকদের গ্রেফতার করা হয়। দেশটির আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানের সময় অভিবাসীরা গ্রেফতার হয়েছেন।
কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থা দেওয়ান বান্দারায়া এই অভিযানে নেতৃত্ব দেয়। বৈধ নথিপত্র না থাকায় ১৬২ নির্মাণ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১৮ বাংলাদেশি, মিয়ানমারের ২৩, ইন্দোনেশিয়ার ১১ এবং পাকিস্তানের ১০ নাগরিক রয়েছেন।
ডিবিকেএলের পরিচালিত ওই অভিযানে রয়্যাল মালয়েশিয়া পুলিশ, নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং করপোরেশন, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অংশ নেয়। অভিযান শেষে সাংবাদিকদের ডিবিকেএল এর পক্ষ থেকে বলা হয়, এই নির্মান সাইটি মালয়েশিয়া সরকারের ভবন নির্মাণ এর আইন ভঙ্গ করেছে। আমরা কয়েকবার নোটিশ পাঠিয়ে সতর্ক করেছি এবং ভুল গুলো সংশোধন করে সরকারের ভবন নির্মাণ আইন ও নীতিমালা অনুযায়ী কাজ পরিচালনা করার জন্য। কিন্তুু নোটিশের পরও ঐ কোম্পানি তাদের মত করে কাজ চালিয়ে যাচ্ছে। রাজধানীর জনবহুল এলাকায় ভবন নির্মাণ করতে হলে অবশ্যই সরকারের নীতিমালা অনুসরণ করতে হবে। এই ধরনের অবৈধ অভিবাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন


Top