আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


মেয়রপ্রার্থী কাদের মির্জা সত্য বলেছেন: ফেনীর আলোচিত সাবেক এমপি জয়নাল হাজারী

মেয়রপ্রার্থী কাদের মির্জা সত্য বলেছেন: ফেনীর আলোচিত সাবেক এমপি জয়নাল হাজারী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আবদুল কাদের মির্জার বক্তব্যগুলো সত্য বলে দাবি করেছেন ফেনীর আলোচিত সাবেক এমপি জয়নাল হাজারী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ফেসবুক লাইভে হাজারী বলেন, মির্জা কাদের সত্য কথা বলেছেন। কিন্তু ওবায়দুল কাদের সাহেব যে কারণেই হোক ত্রাণ কমিটির মিটিংয়ে বলেছেন, দলের শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না, তার শাস্তি হবে। মির্জা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেননি, আপনাকে (কাদের) বা প্রধানমন্ত্রীকেও খারাপ বলেননি। তিনি দলের ভেতরে থাকা দুর্নীতিবাজদের বিচার চেয়েছেন। এই দুর্নীতিবাজরা আপনার ও নেত্রীর সুনাম নষ্ট করছেন। পাপীয়া তো দলের নেত্রী ছিলেন, সম্রাট,আরমানসহ অনেকেই অপরাধ করে আজ কারাগারে।

তিনি আরও বলেন, মির্জা প্রমাণ করেছেন বাংলাদেশে এখনও বাক-স্বাধীনতা রয়েছে, আছে সংবাদপত্রের স্বাধীনতা। আমার বিশ্বাস মির্জার বক্তব্যের কারণে বাংলাদেশের রাজনীতির দৃশ্য পরিবর্তন হয়ে গেছে।

হাজারী আব্দুল কাদের মির্জাকে বীরপুরুষ আখ্যায়িত করে সব সাংবাদিকের সমালোচনা না করার পরামর্শ দেন। তিনি বলেন, সব সাংবাদিক চাঁদা খান না। তাদের জীবনেরও ঝুঁকি রয়েছে। এ সময় ফেনীর সাবেক ডিসি সোলায়মানেরও প্রশংসা করেন হাজারী।

 


Top