আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


রাঙামাটির কাপ্তাই বেড়াতে গিয়ে বন্য হাতির আক্রমনে ফেনী পাইলটের সাবেক শিক্ষার্থী নিহত

রাঙামাটির কাপ্তাই বেড়াতে গিয়ে বন্য হাতির আক্রমনে ফেনী পাইলটের সাবেক শিক্ষার্থী নিহত

রাঙামাটির কাপ্তাই বেড়াতে গিয়ে বন্য হাতির আক্রমনে অভিষেক পাল (২১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে কাপ্তাই উপজেলার আসামবস্তী সড়কের কামিল্যাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত অভিষেক লক্ষীপুরের রামগঞ্জ এলাকার সুধাংশু বিকাশ পালের ছেলে। তারা দীর্ঘদিন ফেনীর মাস্টার পাড়ায় একটি বাসায় ভাড়া থাকতেন। অভিষেক বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র। সে ২০১৬ সালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করছিলো।

নিহতের ভ্রমণসঙ্গী সোবহান উদয় জানান, বৃহস্পতিবার সকালে তারা ৬ পর্যটক কাপ্তাই প্রশান্তি পার্ক হতে সিএনজি অটোরিক্সা যোগে রাঙামাটির দিকে যাচ্ছিলেন। এসময় তারা আসামবস্তী সড়কের কামিল্যাছড়ি এলাকায় আসলে বন্য হাতির আক্রমণের শিকার হন। এক পর্যায়ে অভিষেক দৌড়ে পালানোর চেষ্টা করলে একটি হাতি তাকে পেছন থেকে পৃষ্ট করে। দ্রত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বন্য হাতির আক্রমনে অভিষেক পাল নিহতের ঘটনায় অভিষেকের পরিবারে শোকের মাতম চলছে। কাপ্তাই বেড়াতে যাওয়া পর্যটকদের মাঝে আতঙ্গ বিরাজ করছে।

 


Top