আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


রাজধানীর বেইলি রোডে আগুনে পুড়ে নিহত ৩২ আহত হয়েছেন অন্তত ৫০ জন

নিজস্ব প্রতিবেদক;

রাজধানীর বেইলি রোডে একটি বহুলতল বাণিজ্যিক ভবনে আগুনে পুড়ে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়াসহ নানা কারণে আহত হয়েছেন অন্তত ৫০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কজনক। ভয়াবহন এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা ভবনটি থেকে কমপক্ষে ৭৫ জনকে উদ্ধার করেছেন। তাদের মধ্যে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে নারী, শিশুসহ ৪২ জনকে। ধরণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে আগুন লেগেছে। প্রকৃত কারণ উদঘাটনে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

বৃহস্পতিবার রাতে পৌনে ১০টার দিকে গ্রিন কজি কটেজ নামের সাততলা ওই ভবনের দ্বিতীয় তলায় কাচ্চিভাই রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কিছু সময় পরই একটি গ্যাস সিলেন্ডার বিস্ফোরিত হওয়া আগুন ভয়াবহ রূপ ধারণ করে। ২ ঘণ্টার চেষ্টা চালিয়ে রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। রাত দেড়টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল। আগুনে হতাহতদের বেশিরভাগই রেস্টুরেন্টেটির ক্রেতা ও স্টাফ ।


Top