আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


রাজধানীর মগবাজারে বিস্ফোরণ: ২ মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বাড়তে পারে

অনলাইন ডেস্ক:

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় কমপক্ষে ৪৪ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ৪৪টি ইউনিট।

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের ওয়ারলেস গেট এলাকায় এই ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের নির্দিষ্ট কারণ এখনও জানা সম্ভব হয়নি।

জানা যায়, বিস্ফোরণের ঘটনায় ভবনে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটি পাঠানো হয়েছে। সেখানে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর ফরহাদ জানান, রোববার সন্ধার পরে আমরা আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে, ভয়াবহ বিস্ফোরণে আশেপাশের বেশ কয়েকটি ভবন কেঁপে উঠে। ভেঙে যায় অনেক ভবনের গ্লাস। মানুষজন ভীত হয়ে রাস্তায় নেমে আসে।

 


Top