আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


রাজধানীর হাসপাতাল গুলোতে করোনা রোগীর চাপ বাড়ছে

ডেস্ক রিপোর্ট

করোনার ২য় ঢেউয়ে সারাদেশে করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে। বিভিন্ন জেলা থেকে রাজধানীর হাসপাতালগুলোতে আসছে করোনা রোগী। এতে চাপ বাড়ছে হাসপাতালগুলোতে।

বিভিন্ন জেলা থেকে অ্যাম্বুলেন্সে রোগী এনে রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি করছেন স্বজনরা। তাদের বেশিরভাগরই শ্বাসকষ্ট রয়েছে, লাগছে অক্সিজেন সাপোর্টও।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়লেও এখনও প্রায় ৩০টি শয্যা খালি রয়েছে।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭০৫টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ৩৪৬টি। তবে, ২০টি আইসিইউ শয্যার কোনোটিই খালি নেই। রাজধানীর আরেক করোনা বিশেষায়িত মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৬৩টি শয্যা ফাঁকা রয়েছে। ২৪টি আইসিইউ শয্যার মধ্যে খালি রয়েছে মাত্র একটি শয্যা।


Top