আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


রাজশাহীর তানোর উপজেলায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, আহত ২

রাজশাহীর তানোর উপজেলায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, আহত ২

রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের বিলের একটি আলুর ক্ষেতে প্রশিক্ষণ বিমান জরুরী অবতরণ করেছেন। যান্ত্রিক ক্রুটির কারণে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এসটিএজিজি প্রশিক্ষণ বিমানটি জরুরী অবতরণের সময় আচড়ে পড়ে।

এ সময় বিমানটি উল্টে গিয়ে দুইজন পাইলট সামান্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় বলে জানা গেছে। শিক্ষানবিশ পাইলট মবিন ও মাহফুজকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।

খবর পেয়ে দমকল কর্মী ও পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায়। অবতরণের সময় বিমানের সামনের চাকা ভেঙ্গে গিয়ে উল্টে যায় বলে দমকল কর্মীরা জানিয়েছেন।

 


Top