আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের নব নির্বাচিত পূর্নাঙ্গ কমিটি

নিজস্ব প্রতিবেদক:

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মাদ নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের নব নির্বাচিত পূর্নাঙ্গ কমিটির নেতৃবৃন্দ।

বুধবার স্থানীয় সময় দুপুর ১২টায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স হল রুমে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শুরুতে রাষ্ট্রদূত বিজনেস ফোরামের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, দূতাবাস এবং বাংলাদেশ স্কুলের সহযোগিতায় একসাথে কাজ করার জন্য বিজনেস ফোরামের প্রতি আহবান জানান।

এসময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান মো. মহিউদ্দিন কায়েছ, শ্রম সচিব মাহফুজুর রহমান, প্রথম সচিব মো.ইলিয়াছুর রহমান এবং তৃতীয় সচিব মো. তাছির উদ্দিন। বাংলাদেশ বিসনেস ফোরামের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন পূর্নাঙ্গ কমিটি পরিচয় করিয়ে দেন এবং রাষ্ট্রদূতের কাছে কমিটির তালিকা হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি- আইনুল হক, সিনিয়র সহ- সভাপতি-আবুল বাসেত, সাধারণ সম্পাদক- মোহাম্মদ জসিমউদ্দিন,

মোহাম্মদ মকবুল আহমেদ, আক্তারুজ্জামান সরকার। সোহেল মিয়া, নোমান উদ্দিন মনির, আবদুল হান্নান, তোফাজ্জল হোসেন মুকুল, আল মারুফ, আবদুস সাত্তার, রফিকুল ইসলাম।

এবং দূতাবাসের সাথে বাংলাদেশী ব্যাবসায়িদের বিভিন্ন সমস্যা উপস্থপন করেন যেমন, বাহরাইনে বাংলাদেশীদের ভিসা চালু, বাহরাইনে বাংলাদেশী বিভিন্ন পন্যের বাজার সম্প্রসারণ এবং আমদানি রপ্তানি জটিলতা সহজিকরণ সহ বিভিন্ন ইসুতে রাষ্ট্রদূতকে সহযোগিতার জন্যে অনুরোধ করেন।


Top