আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করে পূর্ণাঙ্গ কমিটি হস্তান্তর করেন বাংলাদেশ আ: লীগ বাহরাইন

মো.স্বপন মজুমদার

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখা।

আলাউদ্দিন নূরকে সভাপতি ও এম এ হাশেমকে সাধারণ সম্পাদক করে বাহরাইনে আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকেল ৪টায় বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি হস্তান্তর করেন।

এসময় রাষ্ট্রদূত নতুন কমিটির নব নির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন জানান ও প্রবাসীদের কল্যানে নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

এসময় রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান মো.রবিউল ইসলাম ও কাউন্সিলর (শ্রম) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

রাষ্ট্রদূত নতুন কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

সাক্ষাৎ এর সময় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন মঞ্জুর আহমেদ, আসিফ আহমেদ ও মাজহারুল হক নয়ন। নতুন কার্যকরী কমিটির সদস্য হিসাবে উপস্থিত ছিলেন মো. সেলিম দরি, সেলিম চৌধুরী, মোহাম্মদ হোসাইন, নজরুল ইসলাম নাহিদ ও মোর্শেদুল ইসলাম।

এসময় নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জাতির জনকের আদর্শ ধারন করে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড বিদেশে বিভিন্ন কমিউনিটির মাঝে তুলে ধরার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।


Top